প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:০০

জাতিসংঘ অধিবেশনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।”

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরে হোটেল স্টার প্যাসিফিকে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের’ নেতাদের সঙ্গে মতবিনিময় এসব বলেন তিনি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য নিতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির সব অনুষ্ঠান ও কর্মসূচির বয়কটের ঘোষণা দেন টেলিভিশন সাংবাদিকরা।

পরে বিষয়টি নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আমেরিকা থেকে বোয়িং কেনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, “বোয়িং কিনতে হবে, এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।”

প্রধানমন্ত্রীর ইন্ডিয়া সফর নিয়ে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ইন্ডিয়া সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading