লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৫৬ কোটি ৩০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ৬৪ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার। ৫৬ কোটি ৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া ইন্সুরেন্স, এপেক্স ফুটওয়্যার, সোনালী পেপার, সাইফ পাওয়ারটেক, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং লিন্ডে বিডি।

