ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫৫
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৯ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার (২৩ জানুয়ারি) ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার।
লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল বীকন ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার।
এছাড়া, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৩৭ লাখ টাকার, কাট্টালী টেক্সটাইলের ১ কোটি ২৭ লাখ ৫৯ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯১ লাখ ৩৬ হাজার টাকার, আরডি ফুডের ৫৯ লাখ ৭৪ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৮ লাখ ৪২ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫৬ লাখ ৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৪৩ লাখ ৮৬ হাজার টাকার, কপারটেকের ৩৮ লাখ ৪৮ হাজার টাকার, ন্যাশনাল টির ৩৫ লাখ টাকার, ফুওয়াং ফুডের ৩০ লাখ টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ২৯ লাখ ৮৮ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ২৬ লাখ ১০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ২৬ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ২৩ লাখ ৯৭ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২১ লাখ ৩৭ হাজার টাকার, জেমিনি সি এর ১৯ লাখ ৩১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯ লাখ ১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৬২ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৩ লাখ ১৭ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১২ লাখ ৯৪ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যার ১০ লাখ ৬২ হাজার টাকার, রূপালী লাইফের ৯ লাখ ৭৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ লাখ ৬৮ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৯ লাখ ৫২ হাজার টাকার, সমরিতার ৭ লাখ ৫০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৫ লাখ ৯১ হাজার টাকার, সালভো কেমিক্যাল ৫ লাখ ৬৬ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ ৩০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ৩০ হাজার টাকার, সোনালী পেপারের ৫ লাখ ১৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ৬ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইন্যান্সের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

