করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, শনাক্ত ১০৯০৬

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, শনাক্ত ১০৯০৬

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:০৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২২৩ জন। ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ৯০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৮২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯১ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading