ডিএসই ও সিএসইতে সূচকের পতন

ডিএসই ও সিএসইতে সূচকের পতন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ জানুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একই সঙ্গে শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬৯ পয়েন্ট কমে ৭ হাজার ৭৩.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮.০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৯.৪৪ পয়েন্টে।

রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। ডিএসইতে এদিন ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১১৮ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪৩৬.৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১১৫.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০২.১৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৩.৮৭ পয়েন্টে।

রবিবার সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading