তার জন্য এক হচ্ছেন মেসি-রোনালদোসহ এক ঝাঁক তারকা

তার জন্য এক হচ্ছেন মেসি-রোনালদোসহ এক ঝাঁক তারকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:২৫

ডিয়েগো সিমিওনে নামটা ফুটবলপ্রেমিদের কাছে পরিচিতই হওয়ার কথা। যদিও তিনি কোনো তারকা ফুটবলার নন। তবে বিশ্বের সবচেয়ে দামী কোচ তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন কোচকে নিয়ে এবার তৈরি হচ্ছে ‘সিমিওনে লাইভ ম্যাচ বাই ম্যাচ’ নামে একটি ওয়েব সিরিজ।

তাতে দেখা মিলবে এক ঝাঁক তারকার। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, ডেভিড বেকহাম, হাভিয়ের জেনেত্তি, পেপ গার্দিওলা, হুয়ান সেভা ভেরন, হোসে মরিনিও, ফের্নান্দো তোরেস, সার্জিও রামোস, আঁতোয়ান গ্রিজম্যানসহ এক ঝাঁক তারকা বলবেন সিমিওনেকে নিয়ে নিজেদের অভিজ্ঞতা।

আগামী ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি। যেখানে তুলে ধরা হবে সিমিওনের জীবনের সবকিছু। ২০১১ সালে প্রথম দায়িত্ব নেওয়া সিমিওনে এক দশকের বেশি সময় ধরে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্বে।

খুব শিগগিরই তার এই দায়িত্ব ছাড়ার সম্ভাবনাও নেই। তবে সারাজীবন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন সিমিওনে। বলেছেন, সবকিছুরই শুরু এবং শেষ আছে।

সিমিওনে বলেছেন, ‘আমার জীবন অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মানিয়ে গেছে কিন্তু একটা সময় আমাকে চলে যতেই হবে। কারণ জীবনের সবকিছুর শুরু এবং শেষ আছে। আমি যেখানে আছি, ভালো আছি। কিন্তু সবকিছুর, সবকিছুরই শেষ আছে।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading