সিভিও পেট্রোর ক্যাটাগরি পরিবর্তন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থান্ততর করা হয়েছে। আগামীকাল ২৭ জানুয়ারি থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। সূত্র-ডিএসই ।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্ত করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
ইউডি/সুস্মিত

