দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা৩৭.২৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বুধবার বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ক্লোজিং দর ছিল ২০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের ১০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৬ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৭৬ শতাংশ,বেঙ্গল ইউন্ডসরের ৯.৭৩ শতাংশ,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৮.২৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.৮১ শতাংশ এবং ভিএফএস থ্রেডের ৭.৭৬ শতাংশ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading