ইন্ডিয়ার অধিনায়ক হতে চান মোহাম্মদ শামি

ইন্ডিয়ার অধিনায়ক হতে চান মোহাম্মদ শামি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:০৫

বিরাট কোহলি ইন্ডিয়ার টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন, এরপর থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জনের। কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক, এ নিয়ে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিসিআই। দলটির টেস্ট অধিনায়ক হওয়ার ক্ষেত্রে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা আর সহ-অধিনায়ক লোকেশ রাহুল এগিয়ে আছেন, জানাচ্ছে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম।

তবে এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিলেন ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামি। জানালেন, দায়িত্ব পেলে সেটা পালনে প্রস্তুত তিনি। সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে এ নিয়ে আমি এখনো ভাবছি না। সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি। ইন্ডিয়ার দলের অধিনায়ক হতে কে না চায়! তবে আমি দলে যে কোনো ভূমিকা নিয়ে হলেও অবদান রাখোতে চাই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ১৪ উইকেট নিয়েছেন তিনি, এর চেয়ে বেশি উইকেট এই সিরিজে পাননি কোনো ইন্ডিয়ান।

তবে শুধু টেস্ট নয়, সব ধরনের ফরম্যাটেই ছাপ রাখতে প্রস্তুত তিনি, জানালেন শামি। জানিয়েছেন, আমি সব ফরম্যাটেই দলে ডাক পাওয়ার নিজেকে প্রস্তুত রেখেছি। যদি ডাক আসে, তাহলে নিজের সেরাটাই ঢেলে দিতে চেষ্টা করব। তবে শামির সে কথা শোনেননি ইন্ডিয়ান নির্বাচক মণ্ডলী। তাকে ছাড়াই ঘোষিত হয়েছে উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading