‘বিগ বস’-এ টিস্যু পেপারের মতো ব্যবহার হয়েছি: রাখি

‘বিগ বস’-এ টিস্যু পেপারের মতো ব্যবহার হয়েছি: রাখি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:০৫

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি ‘বিগ বস ১৫’ থেকে বাদ পড়েছেন। তবে এরপরই বহুল আলোচিত এই রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি।

রাখি সাওয়ান্ত দাবি করেছেন, ‘বিগ বস’-এ তাকে ব্যবহার করে ছুড়ে ফেলা হয়েছে। তার কথায়, শুধুমাত্র বিনোদনের স্বার্থে তাকে ব্যবহার করা হয়েছে কিন্তু ট্রফি জিততে দেওয়া হচ্ছে না।

রাখি সাওয়ান্ত বলেন, ‘বিগ বস এর মানে প্রতি বছর আপনি আমাকে ডাকবেন, কারণ আপনি আমাকে টিস্যুর মতো ব্যবহার করবেন। আমি মোটেই টিস্যু পেপার নই, আমি একটা রক্ত মাংসের মানুষ। বিনোদনের জন্য, যতক্ষণ কমলালেবুতে রস আছে ততক্ষণ আপনি নিংড়ে নেবেন আর তারপর খোসা ফেলে দেবেন। আমি কোনো কমলালেবু, পাতিলেবু কিংবা টিস্যু পেপার নই। শুধু বিনোদন জোগাবার রসদও না। ফিনালে সামনে এলে অন্যদেরই নিয়ে যাবেন। বিগ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমি ট্রফি জেতার যোগ্য দাবিদার।’

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের গত আসরেও চ্যালেঞ্জার হিসেবে যোগ দিয়েছিলেন রাখি। তবে শেষ পর্যন্ত বাদ পড়েন। এবার শুধু তিনি নন, স্বামী রিতেশকেও নিয়ে আলোচিত এই রিয়েলিটি শোয়ে যোগ দিয়েছিলেন রাখি। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি, বাদ পড়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) ও রোববার রাতে সম্প্রচার হবে ‘বিগ বস’ গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত লড়াইয়ে টিকে আছেন— তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, শমিতা শেঠি ও প্রতীক সহজপাল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading