করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:০০

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একথা জানান তিনি।

ট্রুডো বলেন, ‘সোমবার সকালে আমার শরীরে করোনা শনাক্ত হয়েছে। আমি এখন ভাল আছি। এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে আমি দূর থেকে কাজ চালিয়ে যাব। আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি সবাই যেন করোনার টিকা ও বুস্টার ডোজ নেন।’

তিনি আরো জানান, ‘আমার তিন সন্তানের মধ্যে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এখন আমার পরিবারের সবাই আইসোলেশনে আছেন।’ তবে এর বেশি কোনো তথ্য জানাননি তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের জারি করা করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধের বিরুদ্ধে কানাডার রাজধানী অটোয়াতে জড়ো হয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২৯ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের সামনে তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন সেখানকার বাসিন্দারা।

আন্দোলন তীব্র আকার ধারন করায় নিরাপত্তা জনিত কারণে প্রধানমন্ত্রী ট্রুডো ও তার পরিবারের সদস্যদের রাজধানী অটোয়া থেকে অন্যত্র সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। নিরাপত্তা জনিত কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্র: সিএনএন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading