ডিবিএ’র নতুন পরিচালক নাদিম

ডিবিএ’র নতুন পরিচালক নাদিম

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ আর.এন. ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ ডিসেম্বর ডিবিএর পরিচালক শরীফ আনোয়ার হোসেন পদত্যাগ করলে তার পদটি শূন্য হয়। এরপর গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত ডিবিএর ৮৯তম পর্ষদ সভায় শূন্য পদে একজন পরিচালক মনোনয়নের উপর আলোচনা ও সিদ্ধান্তের প্রেক্ষিতে পর্ষদ সর্বসম্মতিক্রমে মো. নাদিমকে পর্ষদের চলতি মেয়াদের জন্য ডিবিএর পরিচালক পদে মনোনয়ন দেয়।

মো. নাদিম একজন প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী। গত দুই যুগেরও বেশি সময় ধরে তিনি স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত থেকে এর সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নানাভাবে অবদান রেখে আসছেন। স্টক মার্কেটের বাইরেও তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading