সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:১৫
বিদায়ী সপ্তাহে (৩০ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪২.৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সমরিতা হসপিটালের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সমরিতা হসপিটালের দর ছিল ১১২ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯২ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ২০ টাকা বা ১৭.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে সমরিতা হসপিটালের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ১২.৩৬ শতাংশ, আইসিবির১১.২৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১০.৪৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৪৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৯.৩৯ শতাংশ, সিমটেক্সের ৮.৭৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৭১ শতাংশ, একটিভ ফাইনের ৮.২৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৯৮ শতাংশ দর কমেছে।

