লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির ৭৭কোটি ৭৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসাবেক্সিমকো লিমিটেড লেনদেন হয়েছে৬০ কোটি৮২ লাখ ৪৪ হাজার টাকার। ৫১কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ইউনিয়ন ব্যাংক, কাট্টালি টেক্সটাইল এবং কুইনসাউথ টেক্সটাইল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading