মারাত্নক সাইবার হামলার ঝুঁকিতে ক্রোম ব্যবহারকারীরা

মারাত্নক সাইবার হামলার ঝুঁকিতে ক্রোম ব্যবহারকারীরা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৫

গুগল ক্রোমের নিরাপত্তা ত্রুটির কারণে এর ব্যবহারকারী এখন সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে সার্চ জায়ান্ট গুগল। বিশ্বে প্রায় ৩২০ কোটির বেশি মানুষ মোবাইল ও ল্যাপটপ বা পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন।

গুগল জানিয়েছে, হ্যাকাররা ব্যবহারকারীর ব্রাউজার নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করেছে, যার মাধ্যমে একজন ব্যবহারকারীর হার্ডড্রাইভের সব তথ্য, এমনকি গোপন পাসওয়ার্ড পর্যন্ত হাতিয়ে নিতে পারে তারা।

এই হ্যাকিং সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ‘জিরো ডেজ’। সফটওয়্যার বা হার্ডওয়্যার বাগ সম্বন্ধে যদি ব্যবহারকারীর কোনো ধারণা না থাকে, তবে খুব সহজেই তিনি এ সাইবার আক্রমণের শিকার হতে পারেন।

মূলত উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হচ্ছে। এমনকি কোনো অ্যান্টি-ভাইরাস দিয়েও এ ভাইরাস সম্পূর্ণরূপে শনাক্ত করা যায় না। তবে এ ক্ষেত্রে ক্রোম ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading