বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী আফগানিস্তান: হাসমতউল্লাহ শহীদী

বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী আফগানিস্তান: হাসমতউল্লাহ শহীদী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫০

আগামীকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদী ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ম্যাচ ঘিরে তাদের পরিকল্পনা জানিয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামে তিনি বলেছেন, অবশ্যই আমরা সেখান (বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়) থেকে শুরু করতে চাই। এই ভেন্যুতে আমাদের দারুণ স্মৃতি আছে এবং ওই জয় থেকে আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়ে আগামীকাল শুরুর চেষ্টা করব। দলে আছেন তারকা স্পিনত্রয়ী। রশিদের লেগস্পিনের সঙ্গে মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান অফস্পিনে স্বাগতিক ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুড়বেন। বাংলাদেশের স্পিনবান্ধব পিচে এই বোলারদের নিয়ে রোমাঞ্চিত শহীদী, আমাদের ভালো স্পিন বোলিং আক্রমণ আছে এবং বাংলাদেশে উইকেট স্পিন বোলিং সহায়ক। এটা খুব ভালো, তাই আমি আত্মবিশ্বাসী।
সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লকে নিয়োগ দিয়েছে। তাকে পেয়ে ভালোই হয়েছে মনে করছেন আফগান অধিনায়ক, ‘তিনি (ল) এখানে কোচিং করিয়েছেন এবং উইকেট ও মাঠ সম্পর্কে সব তার ভালো জানা। তিনি আমাদের যে নির্দেশ দিচ্ছেন, আমরা তা মানব। এটা হয়তো পার্থক্য গড়ে দিবে।

বাংলাদেশ ঘরের মাঠে শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে, তবে ছেড়ে কথা বলবে না আফগানিস্তান। শহীদী বলেন সেই কথা, আমাদের শক্তি, ছেলে ও আমার দল নিয়ে আমি বেশি ভাবি। আমাদের ভালো একটি দল আছে। প্রতি বিভাগ নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমরা আমাদের সেরাটা করব।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading