এবার কলকাতার যশের সঙ্গে জুটি বাঁধলেন নুসরাত ফারিয়া

এবার কলকাতার যশের সঙ্গে জুটি বাঁধলেন নুসরাত ফারিয়া

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩০

প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। সিনেমাটির নাম ‘রকস্টার’। গত ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে এর শুটিং। প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। এবার প্রকাশ্যে এলো এই সিনেমায় দুজনের প্রেমের দৃশ্য। যেখানে ‘রকিং’ পোশাকে হাজির বাংলাদেশি অভিনেত্রী।

সিনেমাটির পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ। প্রযোজক অরিন্দম দাস জানান, সিনেমাটি বাংলাদেশ-ইন্ডিয়া যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে।বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

প্রসঙ্গত, বাংলাদেশ-ইন্ডিয়া যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে কলকাতায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর যৌথ প্রযোজনায় আরও ৫টি সিনেমা করেছেন তিনি। এগুলো হলো-হিরো ৪২০’, ‘বাদশা—দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’। টালিগঞ্জের সিনেমা ‘বিবাহ অভিযান’ এবং ‘বিবাহ অভিযান-২’ও করেছেন তিনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading