ব্যর্থ মিডলওর্ডার, বাংলাদেশের পুঁজি ১৯২

ব্যর্থ মিডলওর্ডার, বাংলাদেশের পুঁজি ১৯২

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫

দ্বিতীয় ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচেও দারুণ ব্যাটিং করলেন লিটন। সেঞ্চুরির আভাস দিয়েও পারলেন না। লিটন ১১৩ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৮৬ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। আজ তিনি ছাড়া সবাই ব্যর্থ। ৪৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে টাইগারদের পুঁজি ১৯২ রান।

লিটনের ব্যাট থেকে রান এলেও দলের অন্য কোনো ব্যাটসম্যান সেভাবে জ্বলে উঠতে পারেননি। রশিদ খান ও মোহাম্মদ নবীর বোলিং দাপটে পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি তামিম ইকবালের দল। লিটনের বাইরে যা একটু হাসির ঝিলিক দিয়েছে কেবল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের হাতের ব্যাট। তাদের ব্যাট থেকে খুব বড় ইনিংস আসেনি ঠিকই। তবে তাদের ছোট্ট কার্যকরী ইনিংসে সংগ্রহটা বড় হয়েছে। নিলে লজ্জায় ডুবতে হতো।

সাকিবের ব্যাট থেকে ৩৬ বলে ৩ বাউন্ডারিতে ৩০ রান। ৫৩ বলে ২৯* রানে অপরাজিত থেকে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সবার আগে তামিম ইকবাল সাজঘরে ফেরেন ১১ রান নিয়ে। বাকি ব্যাটসম্যানরা থেকে যান সিঙ্গেল ডিজিটের ঘরে আটকে।

আফগানিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন রশিদ খান। দুটি নেন মোহাম্মদ নবী। একটি করে উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকী।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading