ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: মন্ত্রিপরিষদ সচিব
উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩৫
রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ এখনও ‘পর্যবেক্ষণ’ করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, আলোচনা হয়েছে যে আমরা অবজার্ভ করছি। ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার এই নিয়মিত বৈঠকে হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন সরকারপ্রধান।পরে ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটা বলা হয়েছে যে পরারাষ্ট্র মন্ত্রণালয় বা সবাইকে নির্দেশ দেয়া হয়েছে এটা একটু অবজার্ভ করার জন্য, আরও দুয়েকদিন। পোল্যান্ড ও রোমানিয়ায় আমাদের যারা রাষ্ট্রদূত রয়েছেন, তারা অলরেডি ওয়াচ করছেন যে কি হচ্ছে। সেখানে বাংলাদেশদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছেন। সব জিনিসই তারা অবজার্ভ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে
ইউডি/সুপ্ত

