দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১৪টির বা ৮৩.২৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার (২৭ ফেব্রুয়ারি) তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ২৪৭ টাকা ২০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৬০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ৭.৪৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.৪৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.৩৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৭.৩২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৬.৯১ শতাংশ, পেপার প্রসেসের ৬.৪৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইলের ৫.৬৬ শতাংশ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading