অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের পুষ্পার্ঘ্য অর্পণ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৭:৩৫
অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্য দিয়ে অগ্নিঝরা মার্চ মাসের কর্মসূচির সূচনা করল সংগঠনটি।
রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা আলোর মিছিল ও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের নিকট মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরা। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, অগ্নিঝরা মার্চ মাস, বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। ১৯২০ সালের ১৭ মার্চে জাতির পিতা জন্মগ্রহণ করেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা করেন। ২৫ মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পৃথিবীর ইতিহাসে বর্বোরচিত গণহত্যা শুরু করে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে রক্তে কেনা আমাদের এ স্বাধীনতা। আমাদের লাল সবুজের পতাকা। এ মাসের ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। সেকারণেই মাস ব্যাপী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচী রয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও আব্দুল আলিম বেপারী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব ও আবিদ আল হাসান, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউডি/সুপ্ত

