ছয় দিনে ৬ লাখ ৬০ হাজার শরণার্থী ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

ছয় দিনে ৬ লাখ ৬০ হাজার শরণার্থী ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৯:০০

প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে ইউক্রেন থেকে প্রায় ৬ লাখ ৬০ হাজারের বেশি শরণার্থী দেশ ছেড়ে পালিয়েছে। জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার নারী মুখপাত্র শাবিয়া মান্টু সাংবাদিকদের এ তথ্য জানান। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থার।

শাবিয়া মান্টু বলেন, গত ছয় দিনে ৬ লাখ ৬০ হাজারের বেশী শরণার্থী ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। শরণার্থীদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এই হারে বাড়তে থাকলে পরিস্থিতি এ শতাব্দীতে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটে পরিণত হতে পারে।

এদিকে, রুশ সেনাবাহিনী মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের উপকন্ঠে পৌঁছে গেছে। মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছেই শহরটির অবস্থান। নগরীর মেয়র এ কথা জানিয়ে বলেছেন, সৈন্যরা নগরীর উপকন্ঠে চেকপয়েন্ট বসাচ্ছে।

মেয়র ইগর কলিখায়েভ বলেন, খেরাসনের প্রবেশ মুখে রুশ সৈন্যরা চেকপয়েন্ট বসাচ্ছে। তিনি বলেন, খেরসন ইউক্রেনের সাথে ছিল এবং থাকবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading