করোনা: একদিনে শনাক্ত ৭৩২, মৃত্যু ৮

করোনা: একদিনে শনাক্ত ৭৩২, মৃত্যু ৮

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৬:৪০

দেশে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আরও কমেছে। বুধবার (২ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৩২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২২ শতাংশে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩ জনের।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৪ হাজার ৮২৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন সুস্থ হয়ে উঠলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading