কাল প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করব: মাহমুদউল্লাহ

কাল প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করব: মাহমুদউল্লাহ

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৬:৩৫

বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ। টি-টোয়েন্টিতে নামার আগে টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ জানালেন, ওয়ানডের জড়তা গা ঝাড়া দিয়ে প্রথম বল থেকেই চার-ছয়ের চেষ্টায় থাকবেন তিনি।

বুধবার সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, আমি ইনশাল্লাহ কালকে প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব। আমি সব সময় প্রেফার করে ইন্টেন্ট নিয়ে ব্যাট করা, পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে ব্যাট করা।

ব্যাটিংয়ের মতো অভিজ্ঞ এই ক্রিকেটারদের ফিল্ডিংও ছিল হতাশার নাম। ওয়ানডে সিরিজে ছেড়েছেন সহজ দুই ক্যাচ। অনেকবার সহজ ফিল্ডিং মিস করতে দেখা গেছে তাকে। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বলের কাছে যেতেও ভুগেছেন বিস্তর।

নিজের ফিল্ডিংয়ের এই সংকট অনুধাবন করে বাড়তি নিবেদনের খুঁজে মাহমুদউল্লাহ, আমি অবশ্যই চেষ্টা করব আমার ফিল্ডিং এফোর্টটা যেন ভালো থাকে। আমি হয়তবা ওরকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করব ভালো ইনপুট দিতে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading