আফগানিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১৮:২৫
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (০৩ মার্চ) উদ্বোধনী ম্যাচে টাইগাররা জিতেছে ৬১ রানের ব্যবধানে।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৫ ও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৮ বলে ১৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাসুম আহমেদের তোপের মুখে পড়ে সফরকারী দল। নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলামও। শেষপর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।
সংক্ষিপ্ত স্কোর-
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার)
লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭
ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১
আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার)
জাদরান ২৭, ওমরজাই ২০
নাসুম ১০/৪, শরিফুল ২৯/৩
ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।
ইউডি/সিফাত

