বিচ্ছেদের পর বিজয়কে বেছে নিলেন সামান্থা

বিচ্ছেদের পর বিজয়কে বেছে নিলেন সামান্থা

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ মার্চ ২০২২ । আপডেট ১৪:২০

নানা জল্পনার পর কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এরপর এ দুই তারকা নিজেদের কাজে মনোযোগ দেন। তবে সামান্থাকে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি। বিয়েবিচ্ছেদের পর নতুন সিনেমার জন্য দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বেছে নিলেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে—তেলেগু ভাষার একটি সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রোমান্স করবেন সামান্থা। এটি পরিচালনা করবেন শিবা নির্বানা। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সামান্থা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘পুরী জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় অভিনয় করবেন বিজয় দেবরকোন্ডা। এ সিনেমার শুটিং শুরুর আগে সামান্থার নতুন সিনেমার শুটিং শুরু হবে। পুরী জগন্নাথ এখন তার সিনেমার লোকেশন খুঁজছেন।

এবারই প্রথম নয়, এর আগে জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা-বিজয়। নাগ অশ্বিন পরিচালিত ‘মহানতি’ সিনেমায় দেখা যায় তাদের। ফের সামান্থার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজয়। এ জুটির নতুন সিনেমার গল্প গড়ে উঠেছে লাভ স্টোরি নিয়ে।

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

অন্যদিকে, বিজয়ের পরবর্তী সিনেমা ‘লাইগার’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাবে। এজন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাটির জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়।

সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত এ সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তির কথা রয়েছে। হিন্দির পাশাপাশি পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এটি পরিচালনা করছেন পুরী জগন্নাথ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading