নারীর হাতে আরও ক্ষমতা আসুক: নুসরাত

নারীর হাতে আরও ক্ষমতা আসুক: নুসরাত

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ মার্চ ২০২২ । আপডেট ১৯:৩২

আন্তর্জাতিক নারী দিবস গতকাল সারা বিশ্বে উদযাপন করা হয়। এ দিনে বিশেষ বার্তা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহান।

সামাজিক পাতায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে যারা নারীতে রূপান্তরিত, নারী দিবসে তাদের পাশে দাড়িয়েছেন নুসরাত জাহান। দিয়েছেন শুভেচ্ছা বার্তা। ডাক দিয়েছে ‘লিঙ্গ নিরপেক্ষতা’র।

নুসরাত জাহান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তার দুপাশে দাড়িয়ে দুই পছন্দের রূপান্তরকামী কিয়ারা সেন ও হিমাদ্রি। নুসরাত জাহান বলেন, নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যারা নারী, ৮ মার্চ তাদের জন্যও। নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্ব জয় করুক তারা। ব্যক্তিসত্তার উদযাপনে লিঙ্গ বাধা হয়ে উঠতে পারে না।

গত বছর পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও এমপি নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন ঈশান। সন্তানের বাবা নুসরাতের প্রেমিক যশ দাশগুপ্ত। নারীর অধিকার নিয়ে বরাবরই সোচ্চার এ নায়িকা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading