সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

সূচকের সামান্য পতনে লেনদেন শেষ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ মার্চ ২০২২ । আপডেট ১৬:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

সোমবার ডিএসইতে ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ২২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading