বিশ্বকাপে প্রথম জয়ে নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিশ্বকাপে প্রথম জয়ে নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ মার্চ ২০২২ । আপডেট ১৬:৪৮

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই জয়ের পর দলের ক্রিকেটার ও সংশ্লিষ্টদের তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানান হয়েছে।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এই ম্যাচকে ঘিরেই বাংলাদেশের আশা ছিল সবচেয়ে বেশি। নিজেদের প্রথম বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের মেয়েরা জয়ের দেখা না পেলেও, উত্তেজনাপূর্ণ তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ।

হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে সোমবার বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৩৪ রান, ওয়ানডেতে যা তাদের দলীয় সর্বোচ্চ। ছেলেদের ক্রিকেটে প্রথম বিশ্বকাপে ১৯৯৯ সালে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। মেয়েরাও প্রথম বিশ্বকাপে হারাল পাকিস্তানকে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading