স্টেট ইউনিভার্সিটিতে ‘ফার্মা উইক’ শুরু

স্টেট ইউনিভার্সিটিতে ‘ফার্মা উইক’ শুরু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ । আপডেট ১০:৩০

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগ আয়োজিত ‘ফার্মা উইক ২০২২’ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে গতকাল থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসান কাওসার, বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সাইফুল ইসলাম পাঠান এবং বিভাগের সহযোগী প্রধান মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সপ্তাহব্যাপি এই অনুষ্ঠানে রয়েছে র‌্যালি, ইনডোর-আউটডোর গেইমস, কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পিকনিক সহ নানা ধরনের ইভেন্টস। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ, ২০২২।

সপ্তাহব্যাপি এই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানীর শীর্ষ ব্যক্তিবর্গ, প্রথিতযশা ফার্মাসিস্ট বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading