সূচকের ব্যাপক পতন, কমেছে লেনদেনও

সূচকের ব্যাপক পতন, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ । আপডেট ১৫:৫০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪ কোটি ৫১ লাখ টাকা কম। গতকাল সোমবার ডিএসইতে ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩১ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৩৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading