এবার গানের মডেল হলেন দীঘি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৩ এপ্রিল ২০২২ । আপডেট ১৪:২৫
গানচিত্রের মডেল হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ‘আউলা ঝাউলা’ নামের গানটি আরটিভির ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ পাবে। ‘বাংলার গায়েন’ খ্যাত শিল্পী লাবণীর কণ্ঠে গাওয়া গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। লিখেছেন এ মিজান। এর মধ্যে গানচিত্রটির দৃশ্যধারণ শেষ হয়েছে। আসাদ খানের কোরিওগ্রাফিতে গানচিত্রটি পরিচালনা করেছেন উজ্জল রহমান।
এ বিষয়ে দীঘি বলেন, ‘এই গানের মিউজিক ভিডিওটি একটু আলাদা ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। অনেক বড় আয়োজনে গানের ভিডিওটি নির্মাণ করা হয়েছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ক্যামেরার মনিটরে দেখেছি, ভালোই হয়েছে। পুরো ভিডিওটির দৃশ্যধারণেও ছিল যত্নের ছাপ।
নাচনির্ভর এই ভিডিও নিয়ে আমি খুবই আশাবাদী।’ গানচিত্রটি এবারের ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠান ও আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এর আগে দীঘি প্রথমবার মডেল হয়েছিলেন ন্যান্সির গাওয়া হিন্দি গান ‘হোঠোঁ পে নাম তেরি’র ভিডিওতে। গত বছর প্রকাশ হয় গানচিত্রটি।
প্রার্থনা ফারদিন দীঘি সবার কাছে দীঘি নামে পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। সংস্কৃতিমনা পরিবারে জন তার। তার বাবা শুভ্রতো এবং মা দোয়েল ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী। সুতরাং পরিবারের সাপোর্ট ছিল তার প্রধান চাবিকাঠি। দিঘী মাত্র তিন বছর বয়সে গ্রামীণফোনের জন্য একটি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে ছোট পর্দায় কাজ করেন এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। ছয় বছর বয়সে “কাবুলিওয়ালা” ছবি সুপারহিট মুভি।
কাবুলিওয়ালা (২০০৬), এক টাকা বউ (২০০৮), চাচ্চু আমার চাচ্চু (২০১০) চলচ্চিত্রের জন্য তিনি তিনবার শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
ইউডি/অনিক

