ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ মে ২০২২ । আপডেট ০৯:১৫
স্মার্টফোনে যখন তখন বিভিন্ন অ্যাপ ইনস্টল করছেন। কিছু আছে কাজের আবার কিছু অপ্রয়োজনেই পড়ে থাকে অ্যাপগুলো। আর অজান্তেই এসব অ্যাপ আপনার ফোনের ব্যস্তিগত তথ্য চুরি করছে। স্মার্টফোনে প্রবেশের জন্য নিয়মিত সুরক্ষার ফাঁক খুঁজতে থাকে হ্যাকাররা। সম্প্রতি এক নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক করছে হ্যাকাররা। তবে শুধু ব্যক্তিগত তথ্য নয়, চুরি করছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও।
আপনার অজান্তেই এ কাজগুলো করছে হ্যাকারা। সম্প্রতি ২০০টিরও বেশি অ্যাপের মধ্যে স্পাইওয়্যারের হদিশ পেয়েছে বিশেষজ্ঞরা। এর মধ্যে কিছু অ্যাপ ১ লাখেরও বেশি বার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে। সম্প্রতি ট্রেন্ড মাইক্রো নামে একটি সাইবার সিকিউরিটি অ্যাপ এই স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ করেছে। দেখে নিন সেগুলো। আপনার ফোনে এর মধ্যে যে কোনো অ্যাপ ইনস্টল থাকলে তা এখনই ডিলিট করুন। সেগুলো হলো- ডেইলি ফিটনেস ওএল, প্যানোরমা ক্যামেরা, বিজনেস মেটা ম্যানেজার, সোয়াম ফটো, এনজয় ফটো এডিটর, ক্রিপ্টোমিনিং ফার্ম ইওর কয়েন, ফটো গেমিং পাজেল।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়- মনে করুন আপনি আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন এ অবস্থায় আপনাকে বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে পূর্বে ব্যবহৃত যে ফেসবুক পাসওয়ার্ড ছিল তা মনে করার চেষ্টা করতে হবে। আপনার যদি মনে না হয়ে থাকে তাহলে আপনাকে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে যা করতে হবে তা নিচের অংশে দেওয়া হয়েছে।
যেহেতু আপনি ফেসবুকের পাসওয়ার্ড মনে করতে পারছেন না তাই বারবার আপনার ফেসবুকের ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করা থেকে বিরত থাকুন। কারণ আপনি যদি পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ থেকে আপনার আইডিটি ব্লক করে দেওয়া হবে। যে মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে ফেসবুক একাউন্ট টি খোলা হয়েছে সে মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি হাতের নিকটে রাখুন যাতে সেখানে ফেসবুক পিন রিসেট কোড প্রেরণ করা হলে আপনি তা সহজেই পেয়ে যান।
তবে মনে রাখবেন আপনি যদি আপনার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি ভুলে যান তাহলে কোন ভাবে আপনার ফেসবুক আইডিটি ফিরে পাওয়া সম্ভব নয়।
ইউডি/সুস্মিত

