সাকিবের ওয়ানডে খেলার সিদ্ধান্ত হবে ওয়েস্ট ইন্ডিজে!

সাকিবের ওয়ানডে খেলার সিদ্ধান্ত হবে ওয়েস্ট ইন্ডিজে!

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ মে ২০২২ । আপডেট ১২:২০

হয় তামিম ইকবাল, না হয় সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের কেউ না কেউ প্রতিটি সফরে কোনো না কোনো ফরম্যাট থেকে বিরত ছিলেন। সম্প্রতি প্রায় প্রতিটি সিরিজেই দেখা মিলছে এমনটার। শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজ চলাকালীনই শোনা গেল পবিত্র হজব্রত পালনের জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিকুর রহিম।

মুশফিকের পাশাপাশি সাকিবকে নিয়েও আছে গুঞ্জন। শোনা গেছে ক্যারিবীয়দের বিরুদ্ধে সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিলেও, ওয়ানডে সিরিজ খেলবেন না। এমনও খবর চাউর হয়েছে যে, সাকিব আগেভাগেই ওয়ানডে সিরিজ না খেলার মৌখিক আবেদন করে রেখেছেন। শুধু বোর্ডের অনুমোদনটাই নাকি বাকি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবে না, এমন খবর ঠিক না। আমার জানা মতে সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজেও দলের সঙ্গে থাকছে। আশা করছি সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে। সব ফরম্যাটেই তার নাম আছে। সে ওয়ানডে খেলবে না এমন কথা বলেনি। ছুটির আবেদন বহু দূরে, আমাদের (বোর্ডের) কাছে না খেলার কথাও জানায়নি। তাই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে খেলা নিয়ে কোনো সংশয় নেই সাকিবের।’

তবে এর বাইরে আবার অন্য কথাও বেরিয়ে এসেছে জালাল ইউনুসের মুখ থেকে। যেহেতু সফরের শেষভাগে ওয়ানডে সিরিজ, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় বাকি রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে যদি সাকিব ওয়ানডেতে খেলতে না চান, হেড কোচ রাসেল ডোমিঙ্গোও যদি তার না খেলার বিষয়টি অনুমোদন করেন, তাহলে সে ব্যাপারে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন জালাল। তার মানে সাকিব ওয়ানডে খেলবেনই- এমন নিশ্চয়তাও মেলেনি খোদ ক্রিকেট অপস প্রধানের কণ্ঠে।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading