টেকসই উন্নয়নে বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবে দেশ

টেকসই উন্নয়নে বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবে দেশ

ইফতেখার জামাল । বুধবার, ০১ জুন ২০২২ । আপডেট ১০:১৫

জীববিজ্ঞানের গবেষণার গুরুত্ব এবার আমাদের করোনার মধ্যে উপলব্ধি হয়েছে। জীববিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের গবেষণা বাড়াতে হবে। তোমরা সৌভাগ্যবান। আমাদের সময়ে এ ধরনের অলিম্পিয়াডের মতো আয়োজন হতো না, এখন হচ্ছে। তবে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। বিজ্ঞানকে আনন্দের সঙ্গে শেখার ব্যবস্থা করতে হবে। তাত্ত্বিক ও প্রায়োগিক বিজ্ঞানে উন্নতির সঙ্গে গবেষণার পরিসর বাড়াতে হবে। আমাদের সন্তানরা অসাধারণ মেধাবী; তারা সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি বিশ্ব অঙ্গনে দেশের পতাকা সমুন্নত রাখতে সক্ষম হবে।

আমাদের কৃষি জীববিজ্ঞানের অন্যতম অংশ। জীববিজ্ঞানের বিশাল একটি পরিমণ্ডল ঘিরে আবর্তিত। আমরা শুধু বিজ্ঞানের তত্ত্ব কথা পড়তে চাই না। বিজ্ঞানে আরও গবেষণা বাড়াতে হবে। আমাদের প্রত্যেক স্কুলে প্র্যাকটিক্যাল ল্যাব তৈরি করতে হবে। বিজ্ঞানের অন্য শাখার মতো জীববিজ্ঞানে বাংলাদেশের বিজ্ঞানীদের অসামান্য সাফল্য রয়েছে। আমরা উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। শিক্ষার্থীদের প্রশ্ন করে শিক্ষকদের ব্যস্ত করে তুলতে হবে। ভারতের বিজ্ঞানী এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিখ্যাত এক উক্তি- ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না’র মতো প্রশ্ন শিক্ষক মনে জাগিয়ে তুলতে হবে। আমরা বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠন করতে চাই। আমরা চাই বিজ্ঞানের সব শাখা উজ্জীবিত হোক। বিজ্ঞানের জয় হোক।

জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে বিজ্ঞানের চর্চা এগিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজনে বিজ্ঞানের প্রায়োগিক চর্চা হচ্ছে; যা বাস্তব জীবনের সঙ্গে সংশ্নিষ্ট। আমাদের শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে উচ্চতর গবেষণার সুযোগ পাবে। সমকাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিজ্ঞানকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সময়ে পাঠ্যপুস্তকে প্রাণীর ছবি, পাতার ছবি ও এ ধরনের কিছু সংশ্নেষণ দেখতাম। কিন্তু এই ৫০ বছরে বিশ্বে জীববিজ্ঞানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে মানুষ, খেয়েপরে বেঁচে থাকছে, উন্নত জীবন গড়ছে, উন্নত সংস্কৃতি গড়ছে নানা গবেষণা হয়েছে এবং পৃথিবীর বাইরে মহাশূন্যে বিজ্ঞানের প্রয়োগ ও চর্চা করছে। জীববিজ্ঞানকে এখন আর পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখা যায় না। মানুষ, সমাজ ও জীবনের বিকাশে জীববিজ্ঞানের বিশাল ভূমিকা আছে।

বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষারল মানের এই ক্রমাবনতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কিছু কিছু পাঠ্যপুস্তক পরিমার্জন করার প্রকল্প গ্রহণ করেছে৷ পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস হয়ে না যায় তার জন্য প্রাযুক্তিক সমাধান বের করতে উদ্যোগী হয়েছে৷ উত্তরপত্র মূল্যায়নেও যাতে সমতা বিধান করা যায় সেজন্য মূল্যায়নকারীদেরও মডেল মূল্যায়ন দিয়ে সহায়তা করছে৷ বিগত তিনবছর ধরে স্কুল-কলেজে ভর্তি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একযোগে স্বচ্ছ্বতার সঙ্গে করা হচ্ছে৷ অধিকতর মানসম্পন্ন স্নাতকদের শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত করতে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করার প্রতিশ্রুতি দীর্ঘদিন যাবত ঝুলে আছে৷ শিক্ষায় বরাদ্দ যে কার্যকর হতে পারছে না তার পেছনে রয়েছে দুর্নীতি এবং অঙ্গীকারের অভাব৷ সরকারের উপবৃত্তি প্রকল্পের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মায়েদের অ্যাকাউন্টে নির্ভুলভাবে যাচ্ছে৷ শিক্ষার নানা প্রকল্পে মোবাইল এবং তথ্যপ্রযুক্তির জোরালো ব্যবহার শুরু করা দরকার৷

আমাদের বিশ্বাস করতে হবে, দেশের মানুষের কায়িক পরিশ্রমে আমরা এমনকি মধ্যম আয়ের দেশও হতে পারবো না৷ বিজ্ঞান ও প্রযুক্তির পথটিই আমাদের উন্নয়নের পথ৷ মাত্রাতিরিক্ত জনসংখ্যার দেশে একমাত্র মানবসম্পদ উন্নয়নেই আমাদের ভবিষ্যত নির্ভর করছে৷ তাই শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে৷ আমাদের দেশের ভবিষ্যৎ গড়ার সুকঠিন দায়িত্ব যারা নিয়েছেন দেশের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তারা অনুধাবন করবেন এবং শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তারা আমাদের দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবেন, এটাই কামনা৷

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading