শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ
খন্দকার হাফিজুর রহমান । শুক্রবার, ২৪ জুন ২০২২ । আপডেট ০৯:৫০
মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে ইতোমধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প গ্রহণ শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব। জননেত্রী শেখ হাসিনা একটির পর একটি উন্নয়নের যেসব ঘটনা তিনি ঘটাচ্ছেন, সেখানে সত্যিকার অর্থেই আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনার উন্নয়ন ম্যাজিককেও হার মানিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতর-বাইরে প্রশংসিত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত।
শেখ হাসিনার উন্নয়ন ম্যাজিককেও হার মানিয়েছে। একটানা তের বছর ও এর আগের পাঁচ বছর ছিল বাংলাদেশের উন্নয়নের স্বর্ণযুগ। বাংলাদেশে যে নিজস্ব অর্থায়নে উন্নয়ন সম্ভব সেটার বড় প্রমাণ হচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা দেখিয়েছেন বঙ্গবন্ধু যেমন দেশকে স্বাধীন করে দেশে রাজনৈতিক মুক্তি দিয়েছে কিন্তু অর্থনৈতিক মুক্তি দেওয়ার আগেই তাকে আমাদের কাছ থেকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পরে কেড়ে নেওয়া হয়। কিন্তু তিনি যেটা আমাদের জন্য করে যেতে পারেন নাই সেটা আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন তা তিনি পূরণ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড এখন পর্যন্ত হয়েছে তার সবগুলোর পেছনেই শেখ হাসিনার অবদান আছে।
এই চ্যালেঞ্জিং বিশ্বে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশে দরিদ্রতা দূরীকরণ করে, সন্ত্রাস দমন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়নের যে অগ্রযাত্রা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, তার যে মানবিক ব্যক্তিত্ব ও দৃষ্টিকোণ সেটা আজ সারা বিশ্বকে আলোকিত করেছে। তার অনেক নজির আমরা ইতিমধ্যে দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা এবং বাস্তবায়নের কারণে দেশে সাড়ে ৬ মাসে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি। করোনা মোকাবিলায় দূরদর্শী পদক্ষেপের কারণে বৈশ্বিকভাবেও প্রশংসিত হয়েছে বাংলাদেশ। বর্তমান সময়ে করোনা মহামারির মধ্যে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আসলেই ম্যাজিক। তার নেতৃত্বে যে বাংলাদেশে সামগ্রিক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে তার সুফলটা বাংলাদেশের নাগরিক ও বিদেশি প্রবাসীরা পাচ্ছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে বাংলাদেশ অবশ্যই ২০৪১ সালের বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের বর্তমান সরকার অর্থনীতি, অবকাঠামো, কূটনীতি, জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের মধ্যদিয়ে সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করে চতুর্থ বছরে পদার্পণ করেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতর-বাইরে প্রশংসিত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত। কথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি খাদ্য, বস্ত্র-চিকিৎসার দায়িত্ব নেয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের কারণে।
ইউডি/সুস্মিত

