বাঙালি জাতির অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু

বাঙালি জাতির অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু

কামরুজ্জামান শাকিল । বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ । আপডেট ১৩:৪৫

আধুনিক যুগে যে কয়জন মহান বাঙালি তাদের মেধার উৎকর্ষতা, প্রজ্ঞা, সময়োপযোগি ও গতিশীল নেতৃত্ব এবং সুনিপুণ চিন্তা-ভাবনার আলোক-ছটায় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে অধিকার আদায়ের নিরব ছিন্ন প্রেরণা যুগিয়েছেন, তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন ইতিহাসের মহানায়ক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহানস্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তির বেড়াজাল ছিন্ন করে তিনি বাঙালি জাতিকে শুধু একটি দেশই উপহার দেননি, সদ্য স্বাধীন হওয়া একটি ভঙুর অর্থনীতির রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো কেমন হবে- তারও একটি যুগোপযোগি রূপরেখা প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনার ব্যাপ্তি ছিল সর্বত্র এবং তা ছিল সার্বজনীন, অব্যর্থ ও কালজয়ী। বঙ্গবন্ধু বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে বিশেষভাবে আগ্রহী ছিলেন। তিনি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর উন্নয়ন ভাবনায় অর্থনীতির প্রতিটি খাতকে যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছেন, শুধুমাত্র উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেই ক্ষান্ত হননি তিনি মানুষকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেছেন প্রণীত পরিকল্পনার সুদক্ষ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখার জন্য। বঙ্গবন্ধু মুজিব উন্নয়ন পরিকল্পনা যেমন গ্রহণ করেছিলেন তেমনি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানামুখি উদ্যোগ গ্রহণ করেছিলেন ওপর জনসাধারণকে উদ্বুদ্ধ করেছিলেন উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য, সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় অংশীদার হওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের বাস্তবতায় তিনি অর্থনৈতিক কাঠামো একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

জাতির পিতা সর্বদাই বাংলাদেশের সাধারণ মানুষের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবতেন। তাঁর ভাবনায় ছিল সোনার বাংলা বিনির্মাণ, ভাবনায় ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেই ভাবনা থেকেই দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্ব দিয়েছিলেন।দক্ষ মানবসম্পদ উন্নয়নেই তিনি শুধু অবদান রাখেননি, সেই মানবসম্পদ যাতে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে অবদান রাখতে পারে সেই বিষয়েও তিনি নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে সব সময়ই স্বপ্ন দেখতেন আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে গড়ে তুলতে। জাতির পিতার উন্নয়ন ভাবনাকে ধারণ করে তাঁরই রক্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading