হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ জুলাই ২০২২ । আপডেট ১৬:২০

হজ পালনের উদ্দেশে রবিবার (৩ জুলাই) রাতে সৌদি আরব পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান ও স্বাস্থ্য সচিব।

সোমবার (৪ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রবিবার বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজন সচিব সৌদি আরব এসেছেন। এসব হজযাত্রীদের রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা গেছেন বলে জানিয়েছে দূতাবাস।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, চলতি বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading