হোয়াটসঅ্যাপের অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখবেন যেভাবে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ । আপডেট ০৯:৩০
ব্যবহারকারী চাইলেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনে লাস্ট সিন অপশন বন্ধ করতে পারেন। কে কে আপনার লাস্ট সিন দেখতে পারবে তা নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারী ইচ্ছা মতো। তবে এখন থেকে আপনি আপনার অনলাইন স্ট্যাটাস যখন খুশি বন্ধ করতে পারবেন আবার যখন খুশি অন করতে পারবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে বিভিন্ন সময় আপডেট আনছে। এবার অনলাইন স্ট্যাটাসে আপডেট আনছে প্ল্যাটফর্মটি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফো একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে এই বিষয়ে জানানো হয়েছে। ওই মেসেজে দেখা গেছে ‘লাস্ট সিন’ অপশনের সঙ্গে যোগ করা হয়েছে একটি অনলাইন অপশন। যার নতুন নাম দেওয়া হয়েছে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’। কারা কারা ‘লাস্ট সিন’ অপশন দেখতে পাবেন সেবিষয়ে ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারবেন। মোট ৪টি অপশন থাকছে এখানে। তার মধ্যে রয়েছে ‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্টস’, ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ এবং ‘নোবডি’। এর সঙ্গে আরও একটা অপশন যোগ করা হয়েছে। যে অপশনটির নাম দেওয়া হয়েছে ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’। ওই অপশনে মোট দুটি সাব ক্যাটাগরি থাকছে। প্রথমটি ‘এভরিওয়ান’ এবং দ্বিতীয়টি ‘সেম এস লাস্ট সিন’। বর্তমানে এই ফিচারটি ডেভেলপমেন্টের স্তরে রয়েছে। তবে বিটা টেস্টারদের কাছে এই ফিচারটি পাঠানো হয়েছে। ফলে অনেক বিটা টেস্টার এখনই ফিচারটি এছাড়াও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
সেক্ষেত্রে প্রথমে নিজের অ্যান্ড্রয়েডে গুগল ফাইলস ডাউনলোড করুন। এরপর অ্যাপটি ওপেন করে বাঁদিকের একদম উপরে রয়েছে একটি মেন্যু অপশন। সেখানে ক্লিক করুন। সেখানে সেটিংস অপশনে ক্লিক করুন এবং শো হিডেন ফাইল অপশনটি অন করুন। এটি মিনিমাইজ করে রাখুন। ফোনে থাকা ফাইল ম্যানেজার ওপেন করুন। সেখানে ইন্টারনাল স্টোরেজ হোয়াটসঅ্যাপ মিডিয়া স্ট্যাটাস অপশনটি ওপেন করতে হবে। আপনি যত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছেন, ভিডিও বা ইমেজ সব স্টোর হবে ওই ফোল্ডারে। এবার যে ছবি বা ভিডিও আপনার পছন্দ সেখানে লং প্রেস করুন। এবং যে লোকেশনে নিয়ে যেতে চাইছেন সেখানে মুভ করুন।
ইউডি/সুস্মিত

