লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২ । আপডেট ১৫:১০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই ।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading