দেখা যাবে হোয়াটসঅ্যাপের অদৃশ্য মেসেজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ । আপডেট ১৭:৩৫
হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু মেসেজ অদৃশ্য হয়ে যায়। এমনটা হতে পারে সাম্প্রতিক কিংবা অনেক পুরোনো মেসেজের ক্ষেত্রেও। তবে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন সুবিধা। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ দেখতে পারবে। এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেও সেটি দেখতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে নতুন একটি সেকশন। ‘কেপট মেসেজেস’ নামের সেই সেকশনে ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন ধরনের ডিসঅ্যাপিয়ার মেসেজ স্টোর করেও রাখতে পারবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ স্টোর করে রাখার সুযোগ নেই। এজন্য মাঝে মাঝেই ঝামেলায় পড়তে হয় ব্যবহারকারীকে। বিশেষ করে বিভিন্ন ধরনের ডিজঅ্যাপিয়ার চ্যাট ইউজাররা চাইলে আর দেখতে পারে না। এর ফলে এখন থেকে বিভিন্ন ধরনের মেসেজ নতুন সেকশনের মাধ্যমে ইউজাররা স্টোর করে রাখতে পারবে। কাজেই সেই মেসেজ অদৃশ্য হয়ে গেলও পরবর্তীকালে সেটি দেখতে পারবেণ ব্যবহারকারী। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত তথ্য আদান-প্রদানই নয়, বরং অফিসের গুরুত্বপূর্ণ বার্তা কিংবা ফাইল শেয়ারও চলছে প্ল্যাটফর্মে। সম্প্রতি আরও কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় এই সোশ্যাল সাইটটিতে।
এর মধ্যে রয়েছে মেসেজ রিঅ্যাকশনের সুবিধা। এবার সেই ফিচারে বড়সড় আপডেট। মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছে এই আপডেটের ব্যাপারে। তিনি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এবার থেকে সম্পূর্ণ ইমোজি সেট দেওয়া থাকবে মেসজ রিঅ্যাকশনে এবং সেখান থেকে ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ আর ৬টি ইমোজি নয়। ব্যবহারকারীরা ইচ্ছুক থাকলে যে কোনো ইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেওয়া সম্ভব। তবে সেখানে মাত্র ৬টি ইমোজিতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তার পরিবর্তন করা হচ্ছে। সেই ৬টি ইমোজি হল লাইক, লাভ, লাফ, সারপ্রাইজ়, স্যাড এবং থ্যাংস। তবে এখন আপনার যা খুশি ইমোজি দিতে পারবেন মেসেজ রিঅ্যাকশনে। রোবট ফেস, ফ্রেঞ্চ ফ্রাই, ম্যান সার্ফিং, সানগ্লাস স্মাইলি এবং ১০০ পারসেন্ট সিম্বলসহ অসংখ্য রিঅ্যাকশন আছে এই তালিকায়।
ইউডি/সুস্মিত

