‘সাদা কালা’য় মজলেন অপু বিশ্বাস

‘সাদা কালা’য় মজলেন অপু বিশ্বাস

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৯ জুলাই ২০২২ । আপডেট ১৩:০০

একটা সময় ছিল, গানের জনপ্রিয়তার সূত্র ধরে সিনেমাও হিট হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায় না। সিনেমার গানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। সেই তলানি থেকে যেন এক লাফে আকাশ ছুঁয়েছে ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’।

দেশজুড়ে গানটি ভাইরাল। ইউটিউব, ফেসবুকে কোটি কোটি ভিউ ছাড়াও একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে এই গান। সরল কথা-সুরে মনে দোলা দেওয়ার মতো মিউজিক। ব্যাস, এতেই মুগ্ধ সকলে।

‘সাদা সাদা কালা কালা’ গানের কিছু অংশ গেয়ে কিংবা লিখে ফেসবুকে পোস্ট দেননি, এমন মানুষ কমই আছে। বিশুদ্ধ বাতাসের মতই যেন গানটি মিশে গেছে সবার মনে। এই বাতাসের ছোঁয়া লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের গায়েও।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন অপু। সেখানে তাকে দেখা গেছে সাদা কালো রঙের একটি শাড়িতে। চেয়ারে বসে হাস্যোজ্বল চেহারায় নজরকাড়া রূপে পোজ দিয়েছেন ক্যামেরায়। ক্যাপশনে দিয়েছেন সাদা ও কালো রঙের হার্ট ইমোজি।

গানের নাম উল্লেখ না করলেও অনুসারীদের অনেকেই সমীকরণ মিলিয়ে নিয়েছেন। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অপুর এই ছবিতে ৩৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। সঙ্গে আড়াই হাজারের বেশি মন্তব্য। অধিকাংশ মন্তব্যেই অনুসারীরা অপুর রূপ-সজ্জার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, সাদা-কালো শাড়ির সঙ্গে নায়িকার বাদামি রঙের চুল মানানসই হয়নি।

অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ফেব্রুয়ারিতে। সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে তার নায়ক বাপ্পী চৌধুরী। বর্তমানে অপুর হাতে একাধিক সিনেমা রয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম ও শো-রুম উদ্বোধন করতেও দেখা যায় তাকে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading