শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি

শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ জুলাই ২০২২ । আপডেট ১৭:৫০

শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রবিবার (৩১ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে মহিলা আওয়ামী লীগ৷

সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের আয়োজনে রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এভাবে পুরো মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনগুলো।

৩১ আগস্ট ছাত্রলীগ ও কৃষকলীগের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে শোকের মাস আগস্টের কর্মসূচি শেষ করবে আওয়ামী লীগ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading