স্টেট ইউনিভার্সিটিতে আর্কফেস্ট-২০২২ অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটিতে আর্কফেস্ট-২০২২ অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ জুলাই ২০২২ । আপডেট ২০:১০

গত ২৩-২৭ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে’ হয়ে গেল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্থাপত্য বিভাগের এ বছরের বড় আয়োজন ‘আর্কফেস্ট-২০২২। এবারের আর্কফেস্ট-২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল- ‘Threshold (দোরগোড়া), Transition (পরিবৃত্তি) & Transformation (রুপান্তর)’। করোনাকালীন সময়ে আমাদের জীবনযাত্রা এবং সমাজে যেসব পরিবর্তন এবং পরিমার্জন ঘটেছে সে সমস্ত সমস্যাগুলো স্থাপত্যে যে নতুন মাত্রা যোগ করেছে তা থেকেই এই প্রতিপাদ্যের উৎপত্তি।

গত শনিবার (২৩ জুলাই) থেকে স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান প্রফেসর ড. সাজিদ বিন দোজার সূচনা বক্ত্যবের মাধ্যমে ‘কবি সুফিয়া কামাল মিলনায়তনে’ অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা। বেলা ১২টায় ‘নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে’ ফিতা কেটে আর্কফেস্টের উদ্বোধন করেন তিনি । দেশবরেণ্য স্থপতি এবং বিশিষ্টজনেরা গ্যালারীতে স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের প্রকল্প প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। আর্কফেস্ট-২০২২ প্রদর্শনী উদ্বোধনের পর ‘কি-নোট স্পিকার’ হিসাবে বক্তব্য রাখেন আগা খান স্থাপত্য পুরষ্কার বিজয়ী স্থপতি মেরিনা তাবাসসুম।

ব্যারিস্টার ফজলে নূর তাপস

আর্কফেস্ট-২০২২ এর সমাপনী অনুষ্ঠান শুরু হয় কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রফেসর স্থপতি রফিক আজমের কী-নোট স্পিচের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। অনুষ্ঠানে আয়োজিত ‘ডিজাইন শেরেট’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং মেয়র ব্যরিষ্টার ফজলে নূর তাপস বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

বিভাগের প্রধান প্রফেসর ড. সাজিদ বিন দোজা বলেন, সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থাপত্য বিভাগের শিক্ষক, স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রী এবং আর্কফেস্ট এর প্রধান পৃষ্ঠপোষোক এশিয়ান পেইন্টসকে এই আয়োজনকে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উয়াচার্য প্রফেসর ড. নওয়াজিয়া ইসলাম, স্টেট ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগের উপদেষ্টা প্রফেসর স্থপতি শামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মুবাশ্বের হোসেন এবং এশিয়ান পেইন্টসের জেনারেল ম্যানেজার বুধাদিত্য মুখার্জি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading