ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধ করবেন যেভাবে

ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধ করবেন যেভাবে

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ আগস্ট ২০২২ । আপডেট ০৮:৫৫

দিনের বেশিরভাগ সময়টা আমাদের কাটছে সোশ্যাল মিডিয়ায় ঘুরেফিরে। কাজের ফাঁকে সময় পেলেই উঁকি দেন ফেসবুকে। ছবি পোস্ট করা কিংবা কোনো স্ট্যাটাস দেওয়ার পর বারবার গিয়ে দেখে আসেন কে কি মন্তব্য করলো। তবে অনেক সময় এই মন্তব্য হয়ে ওঠে বিরক্তির কারণ। প্রায় সময় দেখা যায় ফেসবুক পোস্টে অনেকেই আপত্তিকর মন্তব্য করেন, যা মনের ওপর প্রভাব ফেলতে পারে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী ফেসবুক পোস্টের মন্তব্য নিয়ন্ত্রণ করতে পারেন। চাইলে একেবারে বন্ধ রাখতে পারেন। আবার নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে হাইড রাখতে পারবেন।

ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ন্ত্রণের জন্য পোস্টের প্রাইভেসি অপশন অবশ্যই ‘পাবলিক’র বদলে ‘প্রাইভেট’ কিংবা ‘ফ্রেন্ডস’ নির্বাচন করুন। এতে আপনার বন্ধু তালিকায় নেই এমন কেউ মন্তব্য করতে পারবে না। তবে যদি মন্তব্যের ঘর বা কমেন্ট সেকশন একেবারেই বন্ধ করতে চান তাহলে ফেসবুকে আপনি যে পোস্ট দিয়েছেন সেটির উপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন। সেখানে ‘হু ক্যান কমেন্ট অন দিস পোস্ট?’ অপশন পাবেন। সেটি নির্বাচন করে দিন। এবার ‘প্রোফাইলস অ্যান্ড পেজেস ইউ মেনশন’ অপশনটি অন করে দিন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। বিশ্বের প্রায় সব দেশেই ব্যবহার হচ্ছে এই সাইটটি। তবে অনেকেই ফেসবুক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। চাইলেও যে কোনো পোষ্ট শেয়ার করতে পারেন না। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের জন্যই বিব্রতবোধ করেন। তবে আপনি চাইলেই কিন্তু গোপনে ফেসবুক ব্যবহার করতে পারেন। আপনার পোষ্ট আপনি কাকে কাকে দেখাতে চান তা নিজেই ঠিক করুন। আপনি কখন অনলাইনে থাকছেন কখন থাকছেন না সেটাও কাউকে না জানিয়েই করতে পারবেন।

এজন্য আপনার অ্যাকাউন্টের ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন ক্লিক করুন। এবার সেখান থেকে সেটিংস সিলেক্ট করে প্রাইভেসিতে যান। এখানে আপনার কোন পোষ্ট আপনি বন্ধুদের দেখাবেন কোনটি দেখাবেন না তা সিলেক্ট করুন। এখান থেকে ফ্রেন্ড লিস্টও হাউড করে রাখতে পারবেন। এখানে আপনার ছবি লুকানোরও অপশন পাবেন।

এদিকে, জানা গেছে, এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়সড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ যুক্ত হতে চলেছে সাইটিতে। টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায় একই ভাবে সোয়াইপ করে ভিডিও বদল করা যাবে ফেসবুকে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading