বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ আগস্ট ২০২২ । আপডেট ০৮:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন ও মোনাজাতে অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদের বনানীস্থ কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা করবেন। সেখানে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ প্রাঙ্গণে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading