চট্টগ্রাম বন্দরে বসানো হচ্ছে স্ক্যানার: নৌপরিবহন মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বসানো হচ্ছে স্ক্যানার: নৌপরিবহন মন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ আগস্ট ২০২২ । আপডেট ১৩:৫৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। এই বন্দরের নিরাপত্তার জন্য স্ক্যানার বসানোর কার্যক্রম চলমান আছে।’

রবিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে চুক্তি অনুসারে তাদের দেশের জাহাজ চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে এবং সেখান থেকে সড়ক পথে ভারতের মালামাল অন্য রাজ্যগুলোতে যেতে পারবে। এজন্য চট্টগ্রাম বন্দরে ইন্ডিয়ার জাহাজের ট্রায়াল রান হয়েছে। আরো ট্রায়াল হবে। চট্টগ্রাম বন্দরকে আরো আপগ্রেড করা হচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো ইয়ার্ড নির্মিত হয়েছে। অধিক জাহাজ বাড়ার চাপ সামাল দেয়ার জন্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এসআরও হয়ে গেলে নিয়মিতভাবে ভারতীয় জাহাজ আসা শুরু করবে।

ইন্ডিয়ার জাহাজের চট্টগ্রাম বন্দর ব্যবহার এবং সেখান থেকে পণ্য ভারতের অন্য রাজ্যগুলোতে পাঠানোর বিষয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মানবিক রাষ্ট্র। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ পেয়েছি। আমরা সবসময় মানবিক পদক্ষেপ নিয়েছি। বঙ্গবন্ধুর বিদেশ নীতি হলো-সবার সঙ্গে বন্ধুত্ব। সে অনুযায়ী আমরা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছি।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading