দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে, ৮৫টির দর কমেছে, ১৮৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে বিডিকমের। সূত্র-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার বিডিকমের ক্লোজিং দর ছিল ৬৬ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬১ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ টাকা ৮০ পয়সা বা ৭.২৬ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৫.৪৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.৪৫ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ৩.৮৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৪১ শতাংশ, এনার্জিপ্যাকের ৩.২৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.২২ শতাংশ, লুব রেফের ৩.১৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৩.১৩ শতাংশ, মীর আক্তারের ৩.০২ শতাংশ দর কমেছে।
ইউডি/সুস্মিত

