রিজার্ভ চুরি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৬ নভেম্বর

রিজার্ভ চুরি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৬ নভেম্বর

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১২:৫০

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আবারও পেছালো। পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৫২ বারের মতো তদন্ত প্রতিবেদন পেছালো।

রবিবার (২ সেপ্টেম্বর) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব নতুন এই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading