রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ কাদিরভের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ কাদিরভের

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:০৫

ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেনীয় ভূখণ্ডের আরও একটি এলাকায় রুশ বাহিনীর পরাজয়ের পর এ কথা বলেন তিনি। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থার।

গতকাল শনিবার পূর্ব ইউক্রেনের লিমানের কৌশলগত একটি শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর কথা নিশ্চিত করেছে রাশিয়া। সেখানে থাকা সাড়ে পাঁচ হাজার সেনাকে ঘিরে ফেলে ইউক্রেনীয় যোদ্ধারা। সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকজন মারা পড়েন। এমন ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ কমান্ডারদের নিন্দা করে কাদিরভ টেলিগ্রাম বার্তায় বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো সীমান্তে সামরিক আইন ঘোষণার আগে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ইউক্রেনের লুহানস্ক, ডনেস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারালো রুশ সেনারা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading